১৩। ভালবাসাবাসি......।। গত দুদিন ঝড় বৃষ্টির পর আজ আবার জমিয়ে শীত পড়েছে । পরীক্ষা হয়ে যেতে ইস্তক পুটু সোনা কোথাও যায়নি । একঘেয়ে টিভি দেখে দেখে তার বিরক্ত লাগছে । বন্ধুরাও সব হয় মামার বাড়ি বা পিসীর বাড়ি । অশোক বারকয়েক বলেছে , চল পুরী ঘুরে আসি । কিন্তু তাপু রাজী হয় নি । তার এখন কোথাও যাওয়ার মানসিকতা নেই । গত বছরেই তারা সবাই রাজস্থান ঘুরে এসেছে । ফিরে এসে সবাই পরপর জ্বর সর্দি কাশিতে ভুগল প্রায় দিন পনেরো । ছেলের স্কুল কামাই হল চার দিন , সেই চার দিনের পড়া যোগা ড় করতে তাপুর হিমশিম অবস্থা । অশোকের আর কি ? ও তো ডাক্তার দেখিয়েই খালাশ । তাছাড়া হুট করে চলে গেলেই তো হল না । ঘর সংসার ফেলে তার বেশিদিন বাইরে মন টেকে না । খালি বাড়ি নোংরা ধুলোর আস্তানা হয়ে যায় । আরশোলা টিকটিকি পোকামাকড় সব পরিষ্কার করতে করতে মেজাজ গরম হয়ে যায় তার । আজ সকালে মেঘ কেটে গিয়ে রোদ ওঠার পর পুটু সোনা সগৌরবে ঘোষণা করল , বাবা আমি মামার বাড়ি যাব । সঙ্গে সঙ্গে তাপু বলল , তাই চল্, কিন্তু তুই একাই যাবি । - কেন তুমি কেন যাবে না মা ? - আমি কি তেমন কপাল করে এসেছি মা ? তুমি যাও । মামা খুশী হবে । অশোক সবই বুঝতে ...