Posts

Showing posts with the label ৬। খোঁজ ..........।।
Image
৬। খোঁজ .......... ।। দুপুরে বসেবসে জোনাকি খুব একঘেয়ে বোধ করছিল । বর পাশের ঘরে ঘুমোচ্ছে । মেয়ে নিজের মত কম্পিউটারে ফেসবুক করছে । এই সময় কেউই তাকে পছন্দ করে না । রোজ দুপুরে সেও ঘন্টা খানেক ঘুমোয় । কিন্তু আজ ঘুম উধাও । কম্পিউটারের কি বোর্ডের শব্দে কিছুটা নিঃসঙ্গতা কাটে কিন্তু আর একটু পরে মেয়ে টিউশন ক্লাশে চলে যাবে । তখন আর কোন শব্দই থাকবে না । একমাত্র ভরসা দূরে মাঠের ওপারে সেই উঁচু চিমনিটা । কয়েকটা বড় গাছ , আর কিছু না । সে মেয়েকে বলে , তোরা কি করে ফেসবুক করিস আমাকে শিখিয়ে দে তো ! আমি  দেখব । - তোমার ফেসবুক অ্যাকাউন্ট আছে নাকি ? - হ্যাঁ । অশোক আঙ্কেলকে বলেছিলাম , অ্যাকাউন্ট করে দিয়েছে । - বেশ । তোমার পাশওয়ার্ড বল । - পাশওয়ার্ড ? ওসব জানি না । - আঙ্কেলকে জিজ্ঞাসা করো । নাহলে খোলা যাবে না । সে ঘড়ি দেখল । দুপুর আড়াইটে । এইসময় ফোন করলে অশোক কি বিরক্ত হবে ? এখন কোথায় আছে  তাও  জানা নেই । তবু সে ফোন করল । বলা মাত্রই পাশওয়ার্ড বলে দিল অশোক । উলটে হাল্কা প্রশ্ন করল - অ্যাকাউন্ট তো সেই কবে খোলা হয়েছে , এর মাঝে আর দেখেন নি নাকি ? বেমালুম মিথ্যে কথা বলে দেয়...