Posts

Showing posts with the label ১১। আক্রমণ......।।
Image
১১। আক্রমণ...... ।। অশোক বেশ একঘেয়ে বোধ করছিল । কতদিন জোনাকির সঙ্গে তার দেখা হয়নি । কোন মানুষ একটানা সাত আটদিন জ্বরে পড়ে থাকতে পারে এ কথা সে বিশ্বাস করতে পারে না । অথচ ফোনে কথা বলার সময় সে শুনেছে জোনাকির কাশি , হাঁফিয়ে ওঠা , ক্লান্তি । আজকাল এত রকমের অ্যান্টিবায়োটিক বেড়িয়েছে যে মু হূ র্তে চাঙ্গা । তাই তার মনে হল জোনাকি বোধহয় ড া ক্তার দেখায়নি । একে কি রোগ পুষে রাখা বলে ? নাকি একরাশ হতাশায় নিজেকে সুস্থ দেখতে না চাওয়ার কামনা ! গত পরশু কথা হয়েছিল যে গতকাল তারা দেখা করবে । তবে অল্প কিছুক্ষণ সময়ই কারণ তার নিজেরো বাড়ি ফেরার তাড়া আর জোনাকিরও বেশি ঠান্ডা না লাগানোই ভাল । লাইব্রেরীতে আসবে জোনাকি তারপর তারা একসঙ্গে ওখানেই বসে কিছুক্ষণ কথা বলবে । চে গুয়েভ ারার ওপরে কোন বই নিয়ে পড়াশুনাও করা যাবে খানিকটা । সেই মত ো অশোক সমস্ত প্ল্যানিং ঠিক করে ফেলে । অফিসের কাজের প্রোগ্রামটা নিজের সুবিধে মত ো একটু এদিক ওদিক করে নেয় । সাড়ে তিনটে থেকে পাঁচটা পনেরো কুড়ি , এই সময়টুকুই যথেষ্ট । তারপর সে অফিসে চলে আসবে । বাকি কাজ একটু তাড়াতাড়ি করলে সন্ধ্যে সাতটার মধ্যে সে বাড়িও ফিরে যেতে পারবে । কিন্তু গতকা...