Posts

Showing posts with the label ১৪। দাদাগিরি.........।।
Image
১৪। দাদাগিরি.........।।          দুপু র থেকেই খবরটা ছড়াচ্ছিল। সন্তোষ ঝা বাপি পরমানিককে বলল , জানিস তো ... বাপি ইসমাইলকে বলে, জানো, কী সাঙ্ঘাতিক খবর ... ইসমাইল সুভ্রাঙ্গিকে বলল, জানেন দিদি ... সুভ্রাঙ্গি ব্যানার্জিসাহেবকে জিগেস করল, স্যার খবরটা কী সত্যি? এমনি করে এক ঘন্টায় সমস্ত কারখানা জুড়ে খবর ছড়িয়ে যায় । তার পরের ঘণ্টায় বাড়ি থেকে ফোন আস্তে শুরু করে, কারখানা নাকি বন্ধ হয়ে যাবে? -       কে রটাচ্ছে এইসব আজেবাজে কথা ? -       অঞ্জন আঁকা শেখাতে এসেছিল, ও বলল। -       অঞ্জন আজকে ডিউটি যায়নি? -       না। ওরতো অনেক দিনই কাজ নেই। তোমাদের কি সব হচ্ছে যাতে ছোট কন্ট্রাক্টারের হাতে আর কাজ থাকছে না। -       হাঁ। একটা বড় কন্ট্রাক্টে বেশী কাজ থাকলে সুবিধা। সুপারভাইজ করার সুবিধা বেশী আর খরচাও কম। -       অঞ্জন বলল ওদের কন্ট্রাক্টারের আণ্ডারে মোট পাঁচটা লোক। ওদের কারো আর কাজ নেই। ঐ লোকগুলো খাবে কি তোমা...