Posts

Showing posts with the label ৭। প্রেম এবং গল্প.........।।
Image
৭ । প্রেম   এবং গল্প ......... ।। তাপু খবরের কাগজ পড়ছিল । কাগজে হুমায়ুন আহমেদ সম্পর্কে লেখা । সে পড়ছিল প্রথম স্ত্রীর সঙ্গে মতান্তর হয়েছে ওনার । পড়ল তাঁর দ্বিতীয় স্ত্রী শাওন সম্পর্কে । পড়ল , ‘ খুব কষ্ট হয় । জীবনে যা চেয়েছি তার অনেকটাই পেয়েছি । এই চাইতে গিয়ে কত কিছু যে হারাতে হয়েছে ! আমৃত্যু এই কাঁটা বিঁধতে থাকে । ’  এই হারানোগুলো অবশ্যই প্রথম জীবনের। যা হারিয়ে যায় তা অতীত। সে মনে মনে অশোককে বলে তুমি একটা পেতে চাইলে আর একটা তোমায় হারাতে হবে । জীবন এইরকমই । খুব ছোট্ট তার আশা । সুখী সংসারের বাইরে আর অন্য কিছু নয় । একটা সম্পর্কের জ া লে জড়িয়ে গেলে অন্যটা নিজে থেকেই শুকিয়ে যাবে । তার কান্না পায় । ভাবে এর সমাধান কি ? কাউকে সে একথা বলতে পারে না । বুড়ো বাবাকে বললে তিনি মারা যেতে পারেন । দু বছর আগে একটা স্ট্রোক হয়ে গেছে , এখন এক টা দিক প্যারালিসিস । মেয়ের জীবনের এতটা চাপ নেওয়া তাঁর পক্ষে সম্ভব নয় । তাপু ভাবল ব্যাপারট া অশোকের দিদিকে জানাবে । বলবে , তুমি ছাড়া আর কাকে বলব ? সারাদিন প্রায় একাই বাড়ীতে থাকি । অফিসের চাপ ওর সবসময় , কথা বলার এমনিতেই সময় নেই । এখন আবার এই অবস্থা । ...