১০। অন্য মেয়ে...... ।। অশোক সেদিন যাচ্ছিল বড় রাস্তার মাছের দোকানের সামনে দিয়ে । এই জায়গাটা তার বাড়ি থেকে কিছুটা দূর । যেতে যেতে তার মনে পড়ল , জোনাকি একদিন তাকে বলেছিল , আমার জন্মদিনে তুমি আমাকে মাছের বাচ্ছা কিনে দেবে ? এখন আমার কাছে মাত্র তিনটে আছে । জন্মদিনে উপহার দেওয়া হয় সে কি উপহারটাকে মনে রাখার জন্য না যে দিচ্ছে তাকে মনে রাখার জন্য অশোক জানে না । তার জন্মদিনে সে বাড়ির জন্য অনেক ভাল ভাল কেক আইস্ক্রীম ইত্যাদি কিনে আনে । তাপু মাছ মাংস রান্না করে । তার নামে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসে । মিটিং টিটিং না থাকলে বউ মেয়েকে নিয়ে রাত্রে সে কোন একটা ভাল দোকানে গিয়ে চাইনীজ বা যা হোক কিছু খেয়ে বাড়ি ফেরে । দিদি মোবাইলে কথা বলে । শুভেচ্ছা জানায় । দু একবার হলেও জন্মদিনে তাপু তাকে টিশার্ট কিনে এনে দিয়েছে । জোনাকির কথা বলার ধরনে প্রথমে সে বেশ অবাক হয়েছিল । নিজের জন্মদিনে নিজেই কেউ উপহার চায় সে এই প্রথম জানল । উপহারের ধরন শুনে সে অবশ্য হেসে ফেলেছিল । জিজ্ঞাসা করেছিল , কবে তোমার জন্মদিন ? জোনাকি বলেছিল - অনেকদিন পরে । এখন মাছের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় তার একথা মনে পড়...