২। মৃতের মুখোমুখি ...... ।। ডাইনিং রুমের জানালা দিয়ে রোদ ঠিকরে পড়ছে । তার ঠিক পাশে বারান্দা । সেখান থেকে সোজা উত্তর পূর্বে চাইলে ডিপিএলের ধোঁয়া ওঠা চিমনি দেখা যায় । জোনাকি শুনেছে ঐ চিমনিটা দুশো দশ মিটার লম্বা । বারান্দায় দরজার পাশে চেয়ারে বসে দিনের বিভিন্ন সময়ে চিমনি দেখা জোনাকির নেশার মত । সকাল থেকে স ন্ধ্যে পর্য্যন্ত কত রকম রূপ পালটে পালটে যায় । সরু কাঁচের চুড়ির মত বৃষ্টির ফালি যখন চিমনির ওপরে উড়ে যায় , যেতে যেতে সাদা ধোঁয়াগুলোকে একপশলা ভিজিয়ে দেয় । কখনও ধোঁয়ার ওপর দিয়ে উড়ে যায় কোন জেট প্লেন । তবু উদ্ধত থাকে চিমনি আর তার গর্বিত ধোঁয়া । আর রাত্তিরে আলো ঝলমল দেখলে মনে হয় রোজ দীপাবলী । ধোঁয়াগুলোও যে কত রকমের , একএকদিন গোলাপি রঙের ধোঁয়াও দেখেছে জোনাকি । নীল সাদা লাল বা কালো ধোঁয়াগুলো শুধু দিনের আলোয় আকাশ ঢেকে ফেলার চেষ্টা করে । কিন্তু বেশিক্ষণ দম ...