৩। এস . এম . এস . ............ ।। জোনাকি আজো শুয়ে আছে । গ্রীষ্মের দুপুর । বাইরে ঝলসানো গরম । দোতলার ছাদ থেকে লু নামে । পাখাটাকে হালকা চালাল । মুখ নাকের জলীয় বাষ্প শুকিয়ে আসে । দম বন্ধ হয়ে যায় । বাইরে নিম গাছে যে বসন্ত বৌরি ডাকছিল সেটা এখন চুপ করে গেছে । জোনাকি ভাবছিল এখন কি করা যায় ? ঘুম আসছেনা । মোবাইলে সময় দেখল বার ো টা তিরিশ । মেয়ের স্কুল থেকে ফিরতে আরো ঘন্টা খানেক । কোথায় কাজ আছে বলে চন্দনও আজ বেশ সকাল সকাল বেরিয়ে গেছে । সন্ধ্যের আগে ফিরবে না । মোবাই লটা নিয়ে খেলতে খেলতে সে লিখল, তোমার জন্য এসি ব্লো য়ার , ঠান্ডা লস্যি , চিলড্ তরমু জ, কোঙ্কনি আখের র স, এক কলসি আরাম জল , ডার্মি কুল পাউডার আর পৃথিবী উলটে কালবৈশাখী । তারপর কল রেজিস্টারের নামগুলো একে একে পড়তে লাগল । কিন্তু কাউকেই তেমন পছন্দ হল না । শুধু একজন ছাড়া । ইতিহাসে এই নাম খুব বিখ্যাত । অশোক । একটা মাহাত্ম আছে । মহারানী শুভদ্রাঙ্গীর পুত্র , মুরার প্রপৌত্র । মুরাই কি সেলুকাসের কন্যা যাকে চন্দ্রগুপ্ত বিয়ে করেছিল ? কল রেজিস্টারের অশোক একটু ক্যাবলা গোছের । অন্তত জোনাকির তেমনই মনে হয় । দুপুরের আলস্যে তা...